× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু রিপোর্টের ভঙ্গুর অবস্থা

তানভীর আহমেদ, গাজীপুর সিটি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬ ১৬:৩৫ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ডেঙ্গু বর্তমানে একটি আতঙ্কের নাম। কথায় আছেÑ ডেঙ্গু যারে ধরে তার ভাগ্যে দুঃখ থাকে। সম্প্রতি তথ্যানুসন্ধান করে দেখা যায, গাজীপুর জেলায় ডেঙ্গুর পরিস্থিতি হযবরল অবস্থা। সরকারি তথ্যের সাথে বেসরকারি তথ্যের সমন্বয়হীনতায় তৈরি হয়েছে ধূম্রজাল।

বুধবার সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সবশেষ ২৭ অক্টোবরের

তথ্যানুযায়ী সব মিলিয়ে গাজীপুরে সাতটি সরকারি ও ১১৬টি প্রাইভেট ক্নিনিকে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২৯২ জন। বিপরীতে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ২৩৫ জন। এর মধ্যে জানুয়ারি হতে অদ্য পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচজনের। পাশাপাশি সমগ্র জেলায় ডেঙ্গু পরীক্ষা করেছেন আরও ১২২১ জন। তবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তথ্য শূন্য। অন্যদিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকার সুলতান জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গড়ে প্রতিদিন আনুমানিক ৩০ জন, গাজীপুর সদরের আরিয়ান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ১২ জন, গ্রিন হাসপাতাল ১০ জন, গাজীপুর আধুনিক হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি জেলা ও গাজীপুরে প্রায় ৩০০ বেসরকারি হাসপাতালে প্রতিদিন চার সহস্রাধিক মানুষ ডেঙ্গু পরীক্ষা করালেও সরকারি হিসাবে উল্টো চিত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি হাসপাতালের এক কর্মকর্তা বলেন, গাজীপুর জেলার বৃহৎ একটি জনগোষ্ঠী গাজীপুরের বাইরে চিকিৎসা নিলেও সেই তথ্য নেই জেলার সরকারি কোনো দপ্তরে। এ ছাড়াও গাজীপুরে আইসিইউ সেবাসহ পর্যাপ্ত চিকিৎসা না থাকায় অনেকেই পার্শ্ববর্তী উত্তরা ও ঢাকায় চিকিৎসা নেওয়ায় প্রকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা নির্ণয় করতে না পারায় গাজীপুরের ডেঙ্গু রোগের রিপোর্টে ভঙ্গুর অবস্থা।

উল্লেখ্য, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা স্ত্রী এডিস মশার কামড়ে হয়। তবে ডেঙ্গু রোগ ছোঁয়াচে নয়। ডেঙ্গু রোগ হলে লক্ষণ প্রকাশ পেতে ৪ থেকে ১০ দিনের মতো সময় লাগে। সাধারণত ১০৪ ডিগ্রির বেশির জ্বর, তীব্র মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা, পেশি, হাড় ও জয়েন্টে তীব্র ব্যথা, শরীরে ফুসকুড়ি বা র‍্যাশ ওঠা ও বমিভাব বা বমি ডেঙ্গু রোগের লক্ষণ।

এ বিষয়ে গাজীপুর গ্রিন হাসপাতালের স্বত্বাধিকারীরা ও জেলা গাজীপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা বলেন, গাজীপুর জেলা ও মহানগর মিলিয়ে তিন শতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল রয়েছে। তবে এদের কারও তথ্য সাংগঠনিকভাবে আমাদের কাছে নেই। তারা সরাসরি সিভিল সার্জন অফিসে তথ্য প্রদান করে।

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, গাজীপুর সিভিল সার্জন অফিস ডেঙ্গু রোগীর তথ্যের জন্য গাজীপুর জেলার প্রাইভেট হাসপাতালের ডেঙ্গুর রিপোর্ট সংগ্রহের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ধরে নেওয়া যায় যে, দুশ বা আড়াইশ ক্নিনিকের মধ্যে ১১১টি ক্লিনিকের তথ্য এই রিপোর্ট তৈরি করা। তবে সার্বিকভাবে সমস্ত হাসপাতাল মিলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা