× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় তিনজনকে গুলি ঘটনায় হয়নি কোনো মামলা, ওসি প্রত্যাহার

খুলনা অফিস

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:০৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

একই দিনে পৃথক তিন স্থানে গুলির ঘটনায় আহত হয়েছেন তিনজন। অথচ ঘটনার পরও গ্রেপ্তার হয়নি কেউ। থানায় হয়নি কোনো মামলা।

গত মঙ্গলবার খুলনার বটিয়াঘাটায় যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতা এবং নগরীতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই মঙ্গলবার বটিয়াঘাটা থানার ওসি মেহেদি হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র।

গুলিবিদ্ধদের মধ্যে সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখের অবস্থা সংকটাপন্ন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে যুবদল নেতা অহিদুল ইসলাম বাদলের অস্ত্রোপচার হয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অন্যদিকে, গুলিবিদ্ধ জাপান টোব্যাকো কোম্পানির কর্মী সালমান হাওলাদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বটিয়াঘাটা থানার আওতাধীন দুটি এলাকায় এবং খুলনা মহানগরীর সদর থানার নিরালা আবাসিক এলাকায় এসব ঘটনা ঘটে। অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। সোহেল শেখ আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নতুন ওসি পদায়ন করা হয়েছে। মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই ওই দুজনকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

বটিয়াঘাটা থানার নতুন ওসি এস এম মিজানুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, সালমান হাওলাদারকে গুলির ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তাদের দ্রুত গ্রেপ্তারের আশা করছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা