× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল চোরাচালানের ‘হোতা’ রতন গ্রেপ্তার, ৪ লাখ টাকার ফোন উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৫৬ পিএম

পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের কথিত হোতা রশিদুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের কথিত হোতা রশিদুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের কথিত হোতা রশিদুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২৭ অক্টোবর রাত ১১টা থেকে ২৮ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে এ অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি ছদ্মবেশী দল। পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রতন উপজেলার মধ্য ভারতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ভারতীয় মোবাইল ফোন ও মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রতনের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এ অভিযানের ফলে এলাকায় চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড কমবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা