× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৫০ পিএম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।

আলোচনা সভায় বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, ফেনী বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফায়সাল, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হুদা হুদন এবং নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, প্রায় তিন দশক আগে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তাঁর উদ্যোগে গড়ে ওঠে সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে কাজ করে আসছে।

নিসচার দাবির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিবছর সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা