× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় এডিসির অপসারণ দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৪৫ পিএম

সাতক্ষীরার আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে  প্রতিবাদে এবং অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে প্রতিবাদে এবং অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রিপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্যেষ্ঠ আইনজীবীকে মারধর ও লাঞ্ছিত করা এবং আইনজীবী সমিতির সদস্য সচিবকে কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের প্রতিবাদে এবং তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতারা। 

বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আন্দোলনের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা। তবে এডিসি রিপন কুমার বিশ্বাস অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১ অক্টোবর জেনারেল সার্টিফিকেট আদালতে সি.সি. মামলা নং ১৭৫/২৬-এর শুনানিকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের কক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এডিসি রিপন বিশ্বাস। একপর্যায়ে তাঁকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন গত ২৬ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে এডিসির আমন্ত্রণে তাঁর কক্ষে গেলে সেখানে কথোপকথনের একপর্যায়ে তাঁকে প্রায় ৪৫ মিনিট কক্ষে আটকে রাখা হয় বলেও অভিযোগ করা হয়। এসব ঘটনার প্রতিবাদে এবং এডিসির অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান বক্তারা।

তাঁরা অভিযোগ করেন, এডিসি রিপন বিশ্বাস এর আগেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে দায়িত্ব পালনকালে আইনজীবীদের সঙ্গে বিরোধের জেরে তিনবার আদালত বর্জনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অ্যাডভোকেট আকবর আলীসহ প্রায় ১০ জন আইনজীবী তাঁর অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন বলেও দাবি করেন তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট ইব্রাহিম,অ্যাডভোকেট শফিকুল ইসলাম,  অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট হেলালুজ্জামান, অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট শাহাজান, অ্যাডভোকেট জগলু, অ্যাডভোকেট একরাম, অ্যাডভোকেট জাহিদুর রহমানসহ আইনজীবীবৃন্দ। 

তবে আনীত অভিযোগ বিষয়ে সাতক্ষীরার এডিসি রিপন কুমার বিশ্বাস বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সব মিথ্যা।’

মানববন্ধন থেকে এডিসি রিপন কুমার বিশ্বাসকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, তাঁদের দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনসহ লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করা হবে। তাঁরা বিষয়টি মাননীয়  প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ,সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত আইন মন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণের কথাও জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা