× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

ধুনট (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৩৯ পিএম

ধুনট উপজেলা যুবদলের উদ্যোগে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধুনট উপজেলা যুবদলের উদ্যোগে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ধুনট উপজেলা যুবদলের উদ্যোগে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক সভাপতি মোহাম্মদ আলী জন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।

সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন।

এ সময় পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলীসহ উপজেলার ১০টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ধুনট উপজেলা যুবদলের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা