× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরদীতে পদ্মায় বালু উত্তোলন, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম

ঈশ্বরদীতে আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি পদ্মা নদীতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈশ্বরদীতে আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি পদ্মা নদীতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি পদ্মা নদীতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠেছে।

এতে নদীভাঙন, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নদীর তীর রক্ষায় স্থাপন করা ব্লকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীর দুর্বল হয়ে আশপাশের জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে কয়েকশ মিটার দূরে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাত গভীর হলে বালু উত্তোলন ও সরানোর তৎপরতা শুরু হয়। চলে ভোর পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার কারণে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পান না।

নদীপারের বাসিন্দারা জানান, পদ্মার ভাঙনে এ অঞ্চলের বহু মানুষ অতীতে বসতভিটা হারিয়েছেন। নতুন করে বসতি গড়ে তোলার পর আবারও নদীভাঙনের আশঙ্কা তাঁদের দুশ্চিন্তায় ফেলেছে। তাঁদের দাবি, নদীর তীরের কাছাকাছি অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে তীরের মাটি দুর্বল হয়ে ভাঙনের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়, আশপাশের বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। নদীর তীর রক্ষায় স্থাপন করা ব্লক ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, শুধু আরামবাড়িয়া নয়, রূপপুর ফুটো মার্কেটসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের বিভিন্ন স্থানেও বিচ্ছিন্নভাবে বালু উত্তোলন ও পরিবহনের কার্যক্রম চলছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে এ অঞ্চলে বিভিন্ন সময়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান। এ অবস্থায় রাতের বালু উত্তোলন বন্ধে কার্যকর নজরদারি, নিয়মিত অভিযান এবং জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের একজন আনারুল ইসলাম বলেন, স্কুল থেকে অনেক দূরে মেশিন বসানো, এতে কোনো সমস্যা হবে। আর আমরা বালু নিয়ে আসতেছি অনেক দূর থেকে, এখানে শুধু আনলোড করি, কোনো বালু উত্তোলন করি না।

এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, পাবনা জেলায় কোনো বৈধ বালুমহাল নেই। তাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি দ্রুত তদন্ত করে খতিয়ে দেখা হবে। তদন্তে জড়িতদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা