× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাফিক আইনকে মান্য

রংপুরে ৪ চালককে সম্মাননা প্রদান

রংপুর অফিস

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:২৬ পিএম

রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে চালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে চালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ট্রাফিক আইন মেনে গাড়ি চালনায় রংপুরের ৪ গাড়ি চালককে সম্মাননা দিয়েছে বিআরটিএ। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে চালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, বিআরটিএ রংপুর বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, মটর মালিক সমিতির সেক্রেটারি ওয়াসিম বারী রাজ, মোটর শ্রমিক নেতা তাজুল ইসলাম হারুন, নিরাপদ সড়ক চাইয়ের সংগঠক হাসান ফেরদৌস রাসেলসহ অন্যরা।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষণ, ফিটনেস বিহীন গাড়ি চলাচল, অপ্রাপ্ত বয়স্কদের মোটরসাইকেল চালনা বন্ধ করতে আইনের প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর তাগিদ দেন বক্তারা। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে সহযোগিতায় ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিআরটিএর আর্থিক তহবিল থেকে প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণের কথা জানানো হয়। 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মোটর মালিক-সমিতির নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা