বগুড়া অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৩২ পিএম
পুলিশ কন্যা তামান্না এখন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়িতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার আলোচিত ‘ভাইরাল’ পুলিশ কন্যা তাসনিয়া রানা তামান্না আদালতের আদেশে নিজ জিম্মায় মুক্ত হওয়ার পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়িতে গেছেন।
গতকাল বুধবার পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।এর
আগে সোমবার আদালত চত্বর থেকে তামান্নাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় বগুড়া সদর
থানা পুলিশ। পরে আদালতের আদেশ অনুযায়ী তাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহীম আলী জানান,
গত ২৬ অক্টোবর তামান্নার ১৮ বছর পূর্ণ হলে তাকে রাজশাহীর সেফ হোম থেকে বগুড়ার আদালতে
আনা হয়। আদালতের কার্যক্রম চলাকালে তার বাবা-মা তাকে নিজেদের জিম্মায় নেওয়ার আবেদন
করেন। তবে আদালত সেই আবেদন নাকচ করে প্রাপ্তবয়স্ক তামান্নাকে নিজ জিম্মায় থাকার আদেশ
দেন।
তিনি আরো জানান, তিনি নিজের ইচ্ছায় চলে যেতে চাইলে সোমবার রাতে
তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়িতে
যান। শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন তাকে সেখানে নিয়ে গেছেন।