× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্তান জন্মের ১৫ মিনিট আগেই বাবার মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৮:২২ পিএম

হাবিবুর রহমান ও তার নবজাতক সন্তান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

হাবিবুর রহমান ও তার নবজাতক সন্তান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

একদিকে নবজাতকের কান্না, অন্যদিকে স্বজনদের আহাজারি। সন্তান জন্মের আনন্দে যে ঘর মুখর হওয়ার কথা, সেখানে নেমে এসেছে শোকের ছায়া। বাবার মৃত্যুর মাত্র ১৫ মিনিট পর পৃথিবীতে এসেছে পুত্রসন্তান। 

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের বেনেখড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত হাবিবুর রহমান ওই গ্রামের হযরত আলীর ছেলে। প্রায় দুই বছর আগে মিমের সঙ্গে তার বিয়ে হয়। অনাগত সন্তানকে ঘিরে তাদের ছিল নানা স্বপ্ন ও পরিকল্পনা। সন্তান জন্মের পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খাওয়ানোর জন্য ব্যাংকে জমা রেখেছিলেন ৩৫ হাজার টাকা। কিন্তু সেই আনন্দ উদ্‌যাপনের আগেই নিভে গেল হাবিবুরের জীবনপ্রদীপ।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাবিবুর। প্রথমে বাগআঁচড়া হাসপাতালে, পরে যশোর হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হলে গত রবিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর শোকের মধ্যেই বাগআঁচড়া হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন মিম। যে সন্তানকে ঘিরে ছিল হাবিবুরের অসংখ্য স্বপ্ন, তাকে দেখার সুযোগও হলো না তার।

পরে হাবিবুরের বাবা নিজের ছেলের জানাজা পড়ান। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাবার স্নেহ থেকে বঞ্চিত নবজাতককে নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিম। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে সন্তানকে বড় করে তোলার কঠিন দায়িত্ব- সব মিলিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর বেদনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা