× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, ফতুল্লায় ৩ জনের দাফন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৭:৩৬ পিএম

ইনানী সৈকতের পাটুয়ারটেক  টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিনজনের জানাজা ও দাফন নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্পন্ন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইনানী সৈকতের পাটুয়ারটেক টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিনজনের জানাজা ও দাফন নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্পন্ন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিন সদস্যের জানাজা ও দাফন নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ জোহর ফতুল্লার পোস্ট অফিসসংলগ্ন শাহজাহান রোলিং মিলের পাশে বায়তুল নাজাত জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাপা ইদ্রাকপুর কবরস্থানে দাদার কবরের পাশে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেনÑ ফারিহা কবির (৩৩), তার ছোট ভাই নাফিস তেহামি (২৬) ও ফারিহার সাড়ে ছয় বছর বয়সী ছেলে ফাইজান নূর।

গত ১৭ অক্টোবর রিসোর্টটিতে অগ্নিকাণ্ডে তারা প্রাণ হারান।

নাফিস তেহামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। ফারিহা স্বামী ও সন্তানকে নিয়ে চুয়াডাঙ্গায় বসবাস করতেন।

সাদিয়া জানান, চলতি মাসের ১৪ তারিখে ফারিহা ও তার এক খালাতো বোনসহ পরিবারের ১০ সদস্য কক্সবাজারে বেড়াতে যান। জরুরি কাজে ফারিহার স্বামী ঘটনার আগের রাতে সেখান থেকে চলে আসেন।

সাদিয়ার ভাষ্য অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ১০টার বাসে তাদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বাস তাদের রিসোর্ট থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। স্বামীর চলে আসার পর রিসোর্টের একটি কক্ষে তিনজন ও অন্য কক্ষে ছয়জন ছিলেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টে আগুন লাগে। এ সময় তিনজন জানালার থাই গ্লাস ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন। সকাল পৌনে ৮টার দিকে তার চাচা ফোন করে অগ্নিকাণ্ডের খবর জানান। পরে তারা স্বজনদের মৃত্যুর সংবাদ পান।

স্বজনরা জানান, একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে তারা শোকে পাথর হয়ে গেছেন। বিশেষ করে নাফিসকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা ছিল।

অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, যথাযথ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব হতো।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা