× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশিক্ষণে সহকর্মীর মিস ফায়ারে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম

গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : প্রবা

গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : প্রবা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ফায়ারিং ট্রেনিংয়ে এক নারী কনস্টেবলের মিস ফায়ারে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ওই কনস্টেবল ফায়ারিংয়ের সময় মাথা ঘুরে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপ‌জেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) এ ঘটনা ঘটে।

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত প্রশিক্ষ‌ণের টিম লিডার সহকারী ক‌মিশনার ডি‌বি প‌শ্চিম, সিএমপি ‌মো. তা‌রেক আ‌জিজ ও কাউখালী থানার ওসি পার‌ভেজ আলী প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।

গুলিবিদ্ধরা হলেন—পাহাড়তলী থানার কনস্টেবল মিনু আরা, বাকলিয়া থানার কনস্টেবল সুমন কান্তি দে ও অভি বড়ুয়া।

কাউখালী থানার ওসি পারভেজ আলী বলেন, ‘চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এক‌টি টিম বা‌র্ষিক ফায়ারিং প্রশিক্ষ‌ণের জন্য মঙ্গলবার সকা‌লে বেতবু‌নিয়া পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টা‌রে আ‌সে। তারা যথা‌নিয়‌মে ফায়া‌রিং প্রশিক্ষণও শুরু ক‌রেন। চট্টগ্রাম পু‌লিশ লাইন্সের নারী কনস্টেবল নার্গিস আক্তার ফায়া‌রিং শুরু কর‌লে হঠাৎ মাথা ঘুরে প‌ড়ে যান। এতে তার হা‌তে থাকা অ‌স্ত্রটিও ঘু‌রে যায়। এতে মিস ফায়ারিংয়ের কারণে তার অ‌স্ত্রের গু‌লি‌তে চট্টগ্রা‌মের পাহাড়তলী থানার নারী কন‌স্টেবল মিনু আরা, বাক‌লিয়া থানার কনস্টেবল অ‌ভি বড়ুয়া ও সুমন গু‌লি‌বিদ্ধ হন। সঙ্গে সঙ্গে অন্যান্য সঙ্গীয় ফোর্সরা তা‌দের উদ্ধার ক‌রে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠিয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার আবু মীর তৌহিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনাটি তেমন বড় নয়। দুর্ঘটনাবশত এটি হয়েছে। ফায়ারিং প্রশিক্ষণে প্রায় এ রকম দুর্ঘটনা ঘটে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা