× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধরের অভিযোগ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ২২:৩০ পিএম

যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধরের অভিযোগ

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে গাজীপুরে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে সময় টেলিভিশনের চিত্রসাংবাদিক মো. আরিফ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এর পাশাপাশি তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। পরে ক্যামেরা ফেরত দেওয়া হলেও মেমোরি কার্ড পাওয়া যায়নি।

গাজীপুর জেলা শহরের শিববাড়ি মোড়ে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে একদিক থেকে নেতৃত্ব দেন সংগঠনটির সদস্যসচিব মাহমুদ হাসান রাজু। অন্যদিক থেকে নেতাকর্মীদের নিয়ে আসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা।

দুই পক্ষের মিছিল শিববাড়ি মোড়ে পৌঁছালে সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

এ সময় সংঘর্ষের দৃশ্য ধারণ করছিলেন চিত্রসাংবাদিক মো. আরিফ। অভিযোগ রয়েছে, একদল যুবদলকর্মী তার ওপর হামলা চালিয়ে মারধর করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেন। পরে ক্যামেরা ফেরত পেলেও মেমোরি কার্ডটি পাওয়া যায়নি।

সাংবাদিকের ওপর হামলা ও ধারণ করা ভিডিওর মেমোরি কার্ড না পাওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা