× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে বসতঘরে বৃদ্ধের দাফন, ডিসির উদ্যোগে হলো কবরস্থানের ব্যবস্থা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ২০:১১ পিএম

শেরপুরে বসতঘরে বৃদ্ধের দাফন, ডিসির উদ্যোগে হলো কবরস্থানের ব্যবস্থা

শেরপুরের শ্রীবরদীতে দাফনের জন্য নির্ধারিত জায়গা না থাকায় নিজেদের বসতঘরের ভেতরে আব্দুল করিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে দাফন করে তার পরিবার।

পরে জেলা প্রশাসকের উদ্যোগে পরবর্তীতে ওয়াকফকৃত কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী তার মরদেহ পুনরায় দাফন করা হয়।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি বলেন, ঘরের ভেতরে মরদেহ দাফনের বিষয়টি জানতে পেরে শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

পরে স্বজন, স্থানীয় নাগরিক ও সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ শতাংশ জমি কেনা হয় বলেও জানান ডিসি।

তিনি আরও জানান, স্থানীয় এক ব্যক্তি কবরস্থানের জন্য আরও পাঁচ শতাংশ জমি দান করেন। ওয়াকফকৃত ওই জমিতে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসক আরও জানান, পরিবারটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। মানবিক দিক বিবেচনায় করিম মিয়ার ছেলেকে জীবিকা নির্বাহের জন্য একটি ইজিবাইক দেওয়া হবে।

স্থানীয় স্কুলশিক্ষক রেজাউল করিম বলেন, তাদের গ্রামে ওয়াকফকৃত কবরস্থান ছিল না। করিম মিয়ার ছেলে, মেয়ে ও মেয়ের জামাইয়ের সিদ্ধান্তে তাকে বসতভিটায় দাফন করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক ও ইউএনওর উদ্যোগে জমি কিনে সামাজিক কবরস্থানের ব্যবস্থা করা হয়। এতে এলাকার মানুষের উপকার হয়েছে। পরে স্থানীয় বাসিন্দা, ইউএনও ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তাকে কবরস্থানে দাফন করা হয়।

এর আগে রবিবার দুপুর ২টার দিকে করিম মিয়া মারা যান। এরপর সোমবার সকাল ১০টার দিকে তাকে বসতঘরের ভেতরে দাফন করা হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা