× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরীর প্রতিটি বিদ্যালয়ের সামনের সড়ক থাকবে সিসিটিভি’র আওতায়

রংপুর অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ২০:১০ পিএম

মঙ্গলবার বিকেলে আরডিআরএস হলরুমে ”লিঙ্গভিত্তিক গতানুগতিক                                                                                                                                                  ধারণা ও বৈষম্য দূরীকরণ” শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় বক্তব্য রাখেন  রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবার বিকেলে আরডিআরএস হলরুমে ”লিঙ্গভিত্তিক গতানুগতিক ধারণা ও বৈষম্য দূরীকরণ” শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরীর প্রতিটি বিদ্যালয়ের সামনের সড়ককে সিসিটিভি’র আওতায় আনার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন।

ছাত্রীদের নিরাপত্তা ও যৌন হয়রানি রোধে ইতোমধ্যে নগরীর শতকরা ৬০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দ্রুতই নগরীর সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি স্থাপন করা হবে। এতে নারী শিক্ষার্থীরা নিরাপদ, নির্ভয়ে সড়কে চলাচল করতে পারবে। সেই সাথে কমবে অপরাধ প্রবণতা।

মঙ্গলবার বিকেলে আরডিআরএস হলরুমে ‘লিঙ্গ ভিত্তিক গতানুগতি ধারণা ও বৈষম্য দূরীকরণ’ শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন এ তথ্য জানান।

তিনি বলেন, ভয়কে দূর করে নিজের উন্নয়নে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজের যেসব বাঁধা রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবেলায় কাজ করতে হবে। জেন্ডার ইস্যুসহ সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে সিটি কর্পোরেশন।

রুপান্তরের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার রহমান নাফিজের সঞ্চালনায় বক্তব্য দেন নেদারল্যান্ড দুতাবাসের কর্মকর্তা হ্যারি মরিল, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্লান ইন্টারন্যাশনাল কর্মকর্তা মাহিন রেজা চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায় প্রমুখ।

সভায় নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের মাঝে সমতা প্রতিষ্ঠাসহ নারীদের এগিয়ে নিতে নানা সুপারিশ তুলে ধরা হয়। প্লান ইন্টারন্যাশনাল ও নেদারল্যান্ডস দুতাবাসের সহযোগিতায় রুপান্তর ও জাগো ফাউন্ডেশন আয়োজিত নেটওয়ার্কিং সভায় এনজিও প্রতিনিধি, কন্টেন্ট ক্রিয়েটর, যুব সংগঠকরা অংশ নেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা