× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে ‘খেলাধুলা’ বই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৯:৩৩ পিএম

বরিশালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামের নতুন একটি বই যুক্ত হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, ডিজিটাল ডিভাইসের আসক্তি কমানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

বরিশালের কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে মঙ্গলবার বিকালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা, ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য”।

তিনি বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। এর মাধ্যমে প্রতিহিংসা ও দল-মতের বিভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি এবং সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব”।

দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, “দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে”।

বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। মঙ্গলবারের ফাইনালে শের-ই-বাংলা একাদশ ও তারুণ্যের একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় শের-ই-বাংলা একাদশ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা