× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার বাইরে প্রথম প্যালিয়েটিভ কেয়ার চালু হলো কিশোরগঞ্জে

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৮:২১ পিএম

ঢাকার বাইরে প্রথম প্যালিয়েটিভ কেয়ার চালু হলো কিশোরগঞ্জে

কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হয়েছে প্যালিয়েটিভ কেয়ার বা উপশমমূলক চিকিৎসাসেবা। ঢাকার বাইরে এটিই প্রথম এ ধরনের সেবা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গুরুতর ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের শারীরিক কষ্ট কমানো, মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এ সেবা চালু করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এন এম নৌশাদ খানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেবাটির উদ্বোধন করেন প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক নাজিমুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অধ্যাপক নাজিমুদ্দিন আহমেদ বলেন, প্যালিয়েটিভ কেয়ার মূলত উপশমমূলক চিকিৎসাসেবা। এর উদ্দেশ্য রোগীর কষ্ট কমানো এবং জীবনের কঠিন সময়ে তাকে যতটা সম্ভব স্বস্তি ও প্রশান্তি দেওয়া।

তিনি বলেন, যেসব রোগ পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে রোগীর ব্যথা, শারীরিক অস্বস্তি ও মানসিক চাপ কমাতে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের এ সেবা প্রয়োজন হতে পারে।

গুরুতর অসুস্থ রোগীর যত্নে শুধু ওষুধ বা খাবারের ব্যবস্থা করাই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, রোগীর কষ্ট, মানসিক অবস্থা ও ব্যক্তিগত প্রয়োজনের দিকেও গুরুত্ব দিতে হবে। চিকিৎসকদের মধ্যে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে সচেতনতা বাড়ানোও জরুরি বলেও মনে করেন তিনি।

অধ্যাপক নাজিমুদ্দিন আহমেদ আরও বলেন, এ সেবা শুধু জীবনের শেষ পর্যায়ে নয়, গুরুতর রোগ শনাক্ত হওয়ার পর প্রয়োজন অনুযায়ী মূল চিকিৎসার পাশাপাশি দেওয়া যায়। এতে রোগীর পাশাপাশি তার পরিবারের সদস্যরাও উপকৃত হন।

ঢাকার বাইরে এ সেবা চালু করায় তিনি কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. সাইদুর রহমান ও এ এস এম শহীদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে চিকিৎসক, নার্স, শিক্ষার্থী এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা