× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ওসিসহ ঈশ্বরদী থানার দুই পুলিশ কর্মকর্তা

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:১৯ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:২৫ পিএম

পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি আশাদুর রহমানের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি আশাদুর রহমানের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান। এ সময় থানার আরো একজন পুলিশ কর্মকর্তাও অর্জন করেছেন শ্রেষ্ঠ সম্মাননা।

সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়। এ সময় তার হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।

এদিকে, একইদিনে পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ট্রাফিক বিভাগের কর্মকর্তা মো. আবু শহীদ। পুলিশ সুপার আবু আশরাফ তার হাতেও পুরস্কার তুলে দেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানায় কর্মরত পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।’

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা