× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ ঘণ্টায়ও নেভেনি ‘নলকূপের আগুন’, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস-সেনাবাহিনী

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৫:৪৮ পিএম

৮ ঘণ্টায়ও নেভেনি ‘নলকূপের আগুন’, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস-সেনাবাহিনী

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে আগুনের কুণ্ডলি সৃষ্টি হয়েছে।

মাটির নিচ থেকে গন্ধযুক্ত গ্যাস বের হওয়ার পর আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ কারণে আগুন নেভোতে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি বিশেষ দল। 


এর আগে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, সকালে ছোট ইনানী এলাকায় মোহাম্মদ আব্দুল্লাহর বসতভিটায় গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে নলকূপ থেকে গন্ধযুক্ত গ্যাস বের হওয়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।

“খবর পেয়ে আমরা এখানে এসেছি, এখনও আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে“, বলেন সাইদুল ইসলাম।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় সদর দপ্তরকে অবহিত করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পেট্রোবাংলার সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছে।

আগুনের কুণ্ডলি বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের পাশের একটি ঘরে কয়েকজন হোটেলকর্মী থাকেন।

তাদের একজন আলামিন বলেন, “যেখানে আগুনের সৃষ্টি হয়েছে পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি, ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।”

এদিকে, আগুন বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা