× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পত্তির লোভে জীবিত ভাইকে মৃত ঘোষণা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৫:৪০ পিএম

এই সেই সুনীল জয়ধর। যাকে ছোট ভাইয়েরা মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ করতে বসেছে। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে অবস্থান করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এই সেই সুনীল জয়ধর। যাকে ছোট ভাইয়েরা মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ করতে বসেছে। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে অবস্থান করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সম্পত্তির লোভে জীবিত ভাইকে মৃত দেখিয়ে সকল সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার আপন ভাইদের বিরুদ্ধে।

সশরীরে আঘাত বা কোনো ধরনের অস্ত্রের মাধ্যমে না মেরে কাগজে কলমে তাকে মৃত ঘোষণা করে চিরদিনের জন্য তার সম্পত্তি থেকে বঞ্চিত করার মতো এমন অমানুষিক ঘটনাটি ঘটেছে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে।

এ ঘটনা জানার পর বিস্মিত হয়েছেন গোটা অঞ্চলের মানুষ।এমন ঘটনায় অপর ভাইদের মনুষ্যত্ব নিয়ে তীব্র সমালোচনা করেছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সম্পদের লোভে যারা জীবিত এক মায়ের পেটের আপন ভাইকে মৃত বলতে পারেÑ তারা কি মানুষ? এটাতো পশুত্বের আচরণ। তারা সম্পদ লোভী শত্রু। এরা কারো ভাই হতে পারে না। 

সরজমিনে গেলে খাগবাড়ী গ্রামের বিরেন জয়ধর বলেন, সচিন্দ্রনাথ জয়ধরের ৪ ছেলে ও ৪ মেয়ে, তার ৪ ছেলেই জীবিত, এর মধ্যে বড় ছেলে সুনীল জয়ধর ভারতে রয়েছে। আরেক প্রতিবেশী সমীর জয়ধর বলেন, সঠিক কথা বলতে গেলে তো শত্রু হতে হয়। তার ৪ ছেলে সুনীল, সুবোধ, সঞ্জয় শ্যামল, সবাই জীবিত আছে, এর মধ্যে তো কেউ মারা যায়নি। সুনীল জয়ধরের জেঠিমা বলেন, শ্যামল জয়ধররা ৪ ভাই; এর মধ্যে সুনীল ভারতে থাকে তার একটা ছেলেও আছে, সেতো জীবিত আছে।

শ্যামল জয়ধরের কাকাতো ভাই ক্ষিতীশ জয়ধর বলেন, সুনীল জয়ধররা ৪ ভাই সবাইতো জীবিত আছে; এর মধ্যে বড় ভাই সুনীল জয়ধর মাঝে মাঝে বেড়াতে আসে এবং ফোন করে কথা বলেন। এছাড়াও ওই এলাকার আরো একাধিক নারী-পুরুষ বলেন, সচিন্দ্রনাথ জয়ধরের ৪ ছেলে এবং সবাই জীবিত আছে। এর মধ্যে সুনীল জয়ধর ও সঞ্জয় জয়ধর ভারতে রয়েছে। কিন্তু এতদিনে বিষয়টি বুঝতে পারিনি।

এখন জানতে পারলাম যে, তাদের বড় ভাই সুনীল জয়ধরকে মেরে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করে তার অংশের জায়গা জমি সব নিজেদের নামে নিয়ে অন্যত্রে বিক্রি করেছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন শ্যামল জয়ধর একটা কলেজের একজন প্রফেসর হয়ে কীভাবে এমন জঘন্য কাজটা করলেন। জীবিত ব্যক্তিকে  মৃত্যু বানানোর অপরাধে শ্যামল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

সম্পদের নথিপত্র থেকে জানা গেছে, খাগবাড়ী গ্রামের রতিকান্ত জয়ধরের ছেলে সচিন্দ্রনাথ জয়ধর ৬০ নং রামশীল-খাগবাড়ী মৌজার বিআর এস ৩৫৯ নং খতিয়ানে ৪৬০.০০ একর। বিআর এস ৬৭৯ খতিয়ানে ৮৬.০৫ শতাংশ।বিআর এস ৬৭৮ নং খতিয়ানে ২০.০০ শতাংশ। বিআর এস ৩৬২ নং খতিয়ানে ০৩.৫০ শতাংশ। বিআর এস ৩৬০ নং খতিয়ানে ০২.২৫ শতাংশ একুনে ৫৭২.২৫ একর সম্পত্তির মালিক থাকেন।

তিনি মৃত্যকালে ৪ পুত্রÑ সুনীল জয়ধর, সুবোধ জয়ধর, সঞ্জয় জয়ধর ও শ্যামল জয়ধরকে রেখে যান।এরপর তার রেখে যাওয়া ৫৭২.২৫ একর সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ হিসেবে ৪ ছেলে প্রত্যেকে সমান ভাগে ১৪৩.০০ একর ভূমি প্রাপ্ত হন।

অপরদিকে, সুনীল জয়ধর ভারতে যান এবং সেখান থেকে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে অবস্থান করছেন।

এদিকে বড় ভাই সুনীল জয়ধর বিদেশে থাকায় তার অপর তিন ভাই সুবোধ জয়ধর, সঞ্চয় জয়ধর, ও শ্যামল জয়ধর মিলে পরিকল্পিত ভাবে তার বড় ভাই সুনীল জয়ধরের ১৪৩,০০ একর সম্পত্তির লোভে জীবিত ৪ ভাইয়ের মধ্যে বড় ভাই সুনীল জয়ধরকে মৃত বলে রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস স্বাক্ষরিত একটা ওয়ারিশ সনদ দিয়ে তার পিতৃ পরিচয় চিরদনের জন্য মুছে ফেলে সম্পত্তি গ্রাস করে।

এরপর সুবোধ জয়ধর, সঞ্জয় জয়ধর ও শ্যামল জয়ধর পর্যায়ক্রমে দাতা সেজে একই গ্রামের বিমল হালদারের কাছে ৭৮ শতাংশ, ধ্রুব মল্লিকের কাছে ৫২ শতাংশ ও পুণ্য ঘটকের কাছে ১৩ শতাংশ সম্পত্তি বিক্রয় করে চিরতরে তার সত্য বিলুপ্ত করে আত্মসাৎ করেন।

এ বিষয়ে শ্যামল জয়ধরের কাছে আপনারা কয় ভাই? জানতে চাওয়া হলে তিনি বলেন, তারা তিন ভাই ছাড়া অন্য ভাইয়ের নাম বলতে পারেন না। এরপর ওয়ারিশ সনদে ৪ ভাইয়ের নাম উল্লেখ করা আছে; কিন্তু এর মধ্যে আপনার বড় ভাই সুনীল জয়ধর মারা গেছে বলে যে ওয়ারিশ সনদ দিয়ে তিন ভাইয়ের নামে তার সব সম্পত্তি নিয়ে নিলেন এটা কেমন করে সম্ভব হলো?

জানতে চাইলে তিনি বলেনÑ সে তো এ দেশে নেই। তিনি জীবিত আছেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন আমাদের সঙ্গে কথা হয়েছেÑ এমন প্রশ্ন করা হলে শ্যামল জয়ধর বলেন, তাকে নিয়ে আসেন।পুনরায় তার কাছে জানতে চাওয়া হয় যে, আপনার ভাই সুনীল জয়ধর যে তারিখে মারা গেছে বলে উল্লেখ করেছেন, তার মৃত্যু সনদ আপনার কাছে আছে? এ কথার পর শ্যামল জয়ধর তার ভাই সুনীল জয়ধরের মৃত্যুর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

যাকে মৃত্যু বলে প্রচার করা হচ্ছে, সেই সুনীল জয়ধরের whatsapp নাম্বারে কল করা হলে তিনি বলে, আমার নাম সুনীল জয়ধর, বাবার নাম শচীন্দ্রনাথ জয়ধর, আমি আপনাকে চিনি না এতোটুকই। আমি বেঁচে আছি না, হলে আপনার সঙ্গে কথা বল্লাম কীভাবে।

 ওই ওয়ার্ডের ইউপি সদস্য বিপুল হালদার বলেন, তিন ভাইয়ের ওয়ারিশ সনদটি আমার সুপারিশকৃত নয়। কারণ সুনীল জয়ধররা ৪ ভাই। সবাই জীবিত। সুনীল জয়ধর মারা যাওয়ার কোনো খবর আমার জানা নেই। মঙ্গলবার  রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস বলেন, খাগবাড়ী গ্রামের সচিন্দ্রনাথ জয়ধরের ৪ ছেলে মর্মে একটি ওয়ারিশ সনদ প্রদান করা হয়েছিল।

যে ইউনিয়ন ভূমি অফিস থেকে নামজারির প্রস্তাবটি দেওয়া হয়েছিল।সেই বান্ধাবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন- বিষয়টি যাচাই-বাছাই করে বলতে পারব; এ নামজারিটি কীভাবে হলো।

এর আগে কোটালীপাড়া সাব রেজিস্টার অফিসের মহুরি রিপন ফকির গত ২৪ আগস্ট একই গ্রামের জিতেন্দ্র নাথ হালদারের জীবিত পাঁচ পুত্রের মধ্যে সদানন্দ হালদার ও পঙ্কজ হালদারকে ভুয়া ওয়ারিশ সনদ দ্বারা মৃত দেখিয়ে অপর ভাই জগদীশ হালদার, রেনুপদ হালদার ও পলাশ হালদারের নামে একটি নামজারি করিয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর উপজেলা নির্বাহী অফিসার অবৈধভাবে করা ওই নামজারি খতিয়ানটি বাতিল করার আদেশ দেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা