× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দখলদারদের বেপরোয়া দৌরাত্ম্য

ভেঙে পড়েছে রাজশাহী নগরীর ট্রাফিক ব্যবস্থা

রাজু আহমেদ, রাজশাহী

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:১৩ পিএম

রাজশাহী নগরীর সড়কে অটোরিকশার দৌরাত্ম্য। ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর সড়কে অটোরিকশার দৌরাত্ম্য। ছবি: সংগৃহীত

পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর সুনাম থাকলেও তা এখন প্রশ্নবিদ্ধ। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক এবং প্রশস্ত ফুটপাত ও সড়ক দুই বছরে বেদখল হয়ে গেছে। 

নগরীর গুরুত্বপূর্ণ ফুটপাতের পাশাপাশি সড়কেও ভাসমান ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছে। শুধু তাই নয়Ñনগরীর বাণিজ্যিক এলকার ভবনগুলোতে পার্কিং ব্যবস্থা না থাকায় এখানে-সেখানে যানবাহন পার্কিং করা হচ্ছে। ব্যাটারিচালিত অটো ও রিকশার ভয়াবহ দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী।

ফুটপাত ছাপিয়ে সড়ক দখল 

রাজশাহী নগরীর ভদ্রা মোড়ের দক্ষিণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের একজি পার্কে ঘেঁসে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠে ফলসহ চায়ের দোকানপাট। সম্প্রতি রাসিক সেখানে অভিযান পরিচালনা করে এবং ফুটপাতের ধারে রেলিং নির্মাণ করে দেয়। তবে সেই ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা এবার পদ্মা আবাসিক সংলগ্ন প্রায় ৫০ কোটি টাকা দামের একটি জমি দখল নিয়ে প্রকাশ্যে ব্যবসার পসরা সাজিয়ে বসেছে। এলাকাবাসীর দাবি, এতে এলাকায় আরও দখলদার বেড়েছে। যেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল, সেখানেও রাত করে ব্যবসাীয়রা সড়কে ব্যবসার পসরা সাজিয়ে বসছে। নগরীর ভদ্রা, সাহেব বাজার, লক্ষীপুর, নিউমার্কেট, শিরোইল বাস টার্মিনাল এলাকা, রেলগেট, বিনোদপুর কোর্ট ও কোর্ট স্টেশনসহ গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে দলখদারদের কারণে যানবাহনের চলাচলই কঠিন হয়ে পড়েছে।

রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কিছু স্থান দখলমুক্ত করা হয়েছে। এই কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হতে হচ্ছে। হুমকিও আসছে। তবে বাকি স্থানগুলোও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। দখলমুক্ত করে নাগরিকদের সেবা নিশ্চিত করাই লক্ষ্য। রাজশাহী নগরীকে গুছিয়ে তুলতে এই কাজগুলো করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নগরীকে পরিচ্ছন রাখতে হবে। পাশাপাশি

ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদেরও পুনর্বাসনের বিষয়টি ভাবনায় রয়েছে।

 এখানে-সেখানে পার্কিং 

পরিকল্পিত নগরায়ন সৃষ্টিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কাজ করে আসছে। রাজশাহী নগরীর বাণিজ্যিক এলাকা সাহেব বাজারে এই প্রতিষ্ঠানটির রয়েছে একটি বহুতল মার্কেট। এই এক মার্কেটেই ক্রোকারিজ, কাপড়, প্রসাধনী, জুয়েলারিসহ সব ধরণের সামগ্রী পাওয়া যায়। রাজশাহী ছাড়াও আশপাশের জেলার মানুষ এই মার্কেটে চাহিদা অনুসারে পণ্য কিনতে আসেন। তবে এত বড় এই মার্কেটে নেই কাঙ্ক্ষিত কোনো পার্কিং ব্যবস্থা। মার্কেটটি যে কয় তলা নির্মাণের কথা ছিল, তার চেয়ে বেশি তলা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দমকল বাহিনির পক্ষ থেকে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়াও সাহেব বাজার, নিউমার্কেট, লক্ষীপুরসহ নগরীর অধিকাংশ বাণিজ্যিক এলাাকর সড়ক ঘেঁষে নির্মিত বহুতল ভবন বা মার্কেটের নেই পার্কিং গ্যারেজ। থাকলেও তা ভাড়া দিয়ে রেখেছে ভবন মালিক। ফলে এসব ভবনের সামনের সড়কে রাতদিন যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে। এতে প্রশস্ত সড়কের সুফল পাচ্ছে না নগরবাসী। যানজট ও ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকছে।

সাহেববাজার জিরো পয়েন্টের কাছে অস্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আরডিএ-এর। এ ছাড়া নগরীর আলুপট্টি এলাকায় অবস্থিত ঢাকা ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের সামনের এলাকার বাণিজ্যিক কার্যক্রমে দখল হয়ে থাকা জায়গা পরিষ্কার করে পার্কিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরডিএর পরিকল্পনায় নিচতলায় বড় পরিসরে পার্কিং সুবিধা রাখার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, এদিকে আধুনিক পার্কিং সুবিধা গড়ে তুলতে সম্ভাব্য স্থান চিহ্নিত করছে রাজশাহী সিটি করপোরেশন।

নগরীর সড়কে ব্যাটারিচালিত নিবন্ধিত অটো ও রিকশার চাইতে তিন গুণে বেশি চলাচল করছে। এ ছাড়া বিআরডিএর নিবন্ধিত গাড়ির বাইরেও কয়েক হাজার অবৈধ গাড়ি রাজশাহী শহরে চলাচল করছে। বিপুলসংখ্যক এই যানবাহনের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় সড়ক ব্যবস্থাপনায় প্রচণ্ড চাপ বাড়ছে। পার্কিং সংকটে ট্রাফিক নিয়ন্ত্রণেও বেগ পেতে হচ্ছে পুলিশকে।

রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী বললেন, পার্কিংয়ের জায়গার অভাবে ট্রাফিক আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ছে। কাউকে সড়কে গাড়ি রাখতে নিষেধ করলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ‘গাড়ি কোথায় রাখব?’

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক আবুল কালাম আজাদ বলেন, জিরো পয়েন্টে বড় মসজিদের পাশের ফাঁকা জায়গাটি বেদখল। জিরো পয়েন্টের সড়কের ধারের অনেক স্থানও বেদখল। স্থানগুলোকে দখলমুক্ত করে পার্কিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ট্রাফিক বিভাগককে কাজ করতে হবে। আরডিএ মার্কেট নিয়ে মহাপরিকল্পনা রয়েছে। মার্কেটের নিজের পুরো জায়গাজুড়ে পার্কিং থাকবে। এটা করা গেলে পার্কিং নিয়ে কোনো ঝামেলা হবে না বলে মনে হয় না।

ব্যাটারিচালিত অটোরিকশায় অতিষ্ঠ নগরবাসী 

সিটি করপোরেশনের দেওয়া তথ্য মতে, প্রতিষ্ঠানটির নিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা ৫ হাজার ৮৯১টি এবং রিকশা ৮ হাজার ৯৭০টি। অর্থাৎ অনুমোদিত যানের সংখ্যা মোট সংখ্যা ১৪ হাজার ৭৮১। তবে বেসরকারি হিসেবে প্রতিদিন এই নগরীতে ৩০ থেকে ৪০ হাজার ব্যাটারিচালিত যান চলাচল করছে। সরেজমিনে নগর ঘুরে দেখা যায, অধিকাংশ ব্যাটারিচালিত অটো ও রিকশার চালকরা সড়কে যান চলাচলের আইন সম্পর্কে কিছুই জানেন না। এই চালকদের মধ্যে অনেকে আছেন তারা বাড়িতে কৃষি কাজ করেন। আবার এমন কেউ আছেন কোনো একটা পেশায় যুক্ত। তারা দিনের এক বেলা অটো চালান। অটোর লাইসেন্স থাকলেও চালকের লাইসেন্সে কড়াকড়ি নেই। ফলে যে কেউ হঠাৎ করে এসে এই যানবাহন চালাতে পারছেন। ফলে নগরীর সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে তিন বেলা তিন রঙের অটো চালানোর নিয়ম করা হবে। এজন্য অটোগুরোকে নির্ধারিত রঙ করে সড়কে নামাতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা