× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবা লভলাল চক্রবর্তী নিহত হয়েছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছে। সোমবার রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্থানীয়রা জানান, অর্ণব চক্রবর্তী নিয়মিত মাদক সেবনে করত। মাদক সেবনের জন্য টাকা না পেলেই প্রায়ই বাবাকে মারধর করত সে।

পূর্বেও তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। সোমবার রাতে মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চায় অর্ণব।

বাবা টাকা দিতে রাজি না হলে লাঠি দিয়ে আঘাত করলে বাবা লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই  তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা