× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটুয়ারটেক ট্র্যাজেডি

ডিএনএ পরীক্ষায় হদিস নেই স্কুলশিক্ষিকা মুক্তার

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২১:৫০ পিএম

স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট’-এ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে সেখানে মিলেনি স্কুলশিক্ষিকা মুক্তর।

প্রাপ্ত তথ্য মতে, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার দুটি পরিবারের সদস্য রয়েছেন। একটি পরিবারের ছয়জন এবং অন্য পরিবারের চারজন।

একটি পরিবারের চার সদস্য হলেনÑ ঢাকার শ্যামলীর ‘গ্র্যান্ড পাওয়ার লিমিটেড’-এর কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।

অন্য পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন, মৌলিতা মেহজাবিন আলভি (১৯); তার কাজিন লায়লা জাহান নাবিলা (২৫) ও ইসরাত জাহান মালিহা (২৭); তাদের আরেক কাজিন ফারিয়া কবির (৩৩); ফারিয়ার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তারা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

নাফিস তেহামি, যিনি ‘জেরিফ’ নামেও পরিচিত ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মৌলিতা মেহজাবিন আলভি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সেস’ বিষয়ে পড়াশোনা করতেন এবং লায়লা জাহান নাবিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুড়ে যাওয়া মৃতদেহগুলোর ডিএনএ পরীক্ষা করে এবং আত্মীয়দের নমুনার সঙ্গে মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা রিমন ঘোষ জানিয়েছেন, মঙ্গলবার (আজ) মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া তদন্তের অগ্রগতি সম্পর্কে কর্তৃপক্ষ গণমাধ্যমকে অবহিত করবে।

কর্তৃপক্ষ শুরুতে রিসোর্ট থেকে ১০টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছিল। তবে নিখোঁজ তালিকায় ১১ জনের নাম থাকায়, উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা এবং নিখোঁজ ব্যক্তির সংখ্যার মধ্যে গরমিল নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক কর্মকর্তা জানিয়েছেন, নাসরিন আক্তার মুক্তা (২৭) নামে এক নারীর ডিএনএ নমুনার সঙ্গে কোনোটিরই মিল পাওয়া যায়নি।

সাভারের আশুলিয়ার ‘স্বপ্নবিলাস নিরিবিলি স্কুল’-এর শিক্ষিকা মুক্তা তার দুই বান্ধবীর সঙ্গে ছুটিতে কক্সবাজারে এসেছিলেন। তার স্বামী দেওয়ান ফয়সাল জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলা শাখার সাবেক নেতা। তবে মুক্তার মরদেহ সেখানে পাওয়া না যাওয়ায় ঘটনা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কথাও বলছেন প্রশাসন সংশ্লিষ্টরা।

এর আগে এ ঘটনায় নিখোঁজ শিক্ষিকা ও ছাত্রদল নেতার স্ত্রী নাসরিন আক্তার মুক্তাকে মোবাইল ফোন নম্বর তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার কাজ শুরু করেছে বলে তদন্ত কমিটির প্রধান এডিএম তাসনীম জাহান জানিয়েছিলেন।

মুক্তার স্বামী ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিলেন ও সেখানে তারা অবস্থান করছিলেন। সকালে তার দুই বান্ধবী কক্ষ থেকে কিছু সময় আগেই বাইরে বের হয়েছিলেন। তবে ওই সময় কক্ষে থাকা নাসরিন আক্তার ভেতরে আটকা পড়েন। কিন্তু তারও কোনো হদিস মিলেনি এখনও। সোমবার পুলিশসহ প্রশাসনের অনেকের কাছে গেলেও বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক মোহাম্মদ তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

ঘটনার পর থেকেই তানভীর পলাতক রয়েছেন। রিসোর্টের আরেক মালিক নেওয়াজ মোর্শেদও আত্মগোপনে আছেন বলে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কেবল সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনায় পর একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় লোকজনের দেওয়া তথ্য মতে, বিকট একটি বিস্ফোরণের শব্দের পর আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাত হওয়ার পর রিসোর্টটিতে অবস্থান নেওয়া কয়েকজন পর্যটককে বের হতে দেখা যায়। এরপরই রিসোর্টটিতে থাকা অন্তত ৫ জন কর্মীকে ২টি কুকুর এবং ৪টি বিড়ালকে সঙ্গে নিয়ে বের হয়ে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন।

এ ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এখনও তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা