× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ ও জন্ম নেওয়া নবজাতক বিক্রির ঘটনায় ২ মামলা, ৪ জন গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২১:১৫ পিএম

চৌদ্দগ্রাম থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চৌদ্দগ্রাম থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণ এবং পরবর্তীতে ধর্ষণের শিকার তরুণীর জন্ম দেওয়া নবজাতক বিক্রির পৃথক ঘটনায় চেীদ্দগ্রাম মডেল থানায় দুটি মামলা হয়েছে।

এরমধ্যে ভিকটিম তরুণী (২১) বাদী হয়ে ধর্ষণের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। আর নবজাতক বিক্রির ঘটনায় চৌদ্দগ্রাম মডেল থানার এসআই সাইফুর রহমান টুকু বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মানব পাচার আইনে মামলা করেন। এসব মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণ মামলার আসামিরা হলেন- উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের আমির হোসেনের ছেলে অভিযুক্ত আবির হোসেন (১৯), আমির হোসেনের স্ত্রী জোবেদা আক্তার সানজিদা (৩৫), মৃত তাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম মনির (৪৮) ও মৃত আনসার আলীর ছেলে হাজী মোস্তফা (৬৫)। 

অপরদিকে মানব পাচার মামলায় আসামিরা হলেন- কালকোট গ্রামের আমির হোসেনের স্ত্রী জোবেদা আক্তার সানজিদা, মৃত তাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম মনির, মৃত আনসার আলীর ছেলে হাজী মোস্তফা, প্রাইম হাসপাতালের নার্স স্বপ্না বেগম ও একই ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রিপন, প্রাইম হসপিটালের দুই ম্যানেজার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া থানার ষাটশলা গ্রামের কাজী মোজাহেরুল ইসলামের ছেলে কাজী বাছির। 

আসামিদের মধ্যে জোবেদা আক্তার সানজিদা, নজরুল ইসলাম মনির, স্বপ্না বেগম ও রিপনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোছাইন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আমিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিক্রি করা নবজাতককে উদ্ধার করে মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

‎মামলা সূত্রে জানা যায়, ভিকটিম তরুণী ও আবির হোসেন প্রতিবেশী। দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত আবির। এতে ভুক্তভোগী তরুণী অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। এরপর ঘটনাটি আবিরকে জানালে তিনি ভ্রুণ নষ্ট করার চেষ্টা করেন। পরবর্তীতে আবিবের মা-বাবা ও স্থানীয় সালিশদাররা তরুণীকে অভিযুক্তের সঙ্গে বিয়ের আশ্বাস দেয়। এই সুযোগে আবিরকে তারা অন্যত্র সরিয়ে ফেলে।

গত ২৩ অক্টোবর চৌদ্দগ্রাম বাজারস্থ বেসরকারি প্রাইম হসপিটালে ওই তরুণী পুত্র সন্তানের জন্ম দেন। এরপর হাসপাতালের নার্স স্বপ্লা বেগম এবং দুই ম্যানেজার কাজী বাছির ও নাজিম উদ্দিনের যোগসাজশে আবিরের পরিবার হসপিটালের বিল পরিশোধ করতে নবজাতককে ৫৫ হাজার টাকায় একই ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের এক দম্পতির কাছে বিক্রি করে দেন। এ ঘটনায় রবিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ ও ডিবির অভিযানিক দল সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে হিঙ্গুলা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা