× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরণখোলার লোকালয়ে ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করছে বনরক্ষীরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৫৩ পিএম

শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘ আসায় জনগণকে সতর্ক থাকার জন্য বনরক্ষী ও সিপিজি সদস্যরা মাইকিং করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘ আসায় জনগণকে সতর্ক থাকার জন্য বনরক্ষী ও সিপিজি সদস্যরা মাইকিং করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শরণখোলার লোকালয়ে বাঘ আতঙ্ক বিরাজ করছে। বনরক্ষীরা ড্রোন উড়িয়ে ধান খেতে বাঘের সন্ধান করছে। গত রবিবার রাতে সুন্দরবন থেকে পূর্ব সোনাতলা গ্রামে বাঘ ঢুকে পড়েছে। গ্রামের ধান ক্ষেতসহ বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখেছে গ্রামবাসীরা। বনরক্ষী সিপিজি ও ভিটিআরটি সদস্যরা জনগণকে সচেতন করতে মাইকিং শুরু করেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব সোনাতলা গ্রামের ধান খেতের উপরে ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করছে। কোনো সন্ধান পাওয়া যায়নি। বাঘ সুন্দরবনে ফিরে যাওয়ারও কোনো আলামত দেখা যায়নি। বনরক্ষীসহ ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে এসিএফ জানান।

বন বিভাগের কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি)-এর টীম লিডার মো. খলিল জোমাদ্দার সোমবার দুপুরে জানান, রবিবার  সন্ধ্যায়  সুন্দরবন সংলগ্ন পূর্ব  সোনাতলা গ্রামের সরোয়ার হাওলাদারের বাড়ীর সামনে এবং আবু রাজ্জাক আকনের মাছের ঘেরের পাড়ে  বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা। বিষয়টি তাৎক্ষণিক সুন্দরবন বিভাগ, ভিটিআরটি ও সিপিজি  সদস্যদের জানান এলাকাবাসী। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে পূর্ব সোনাতলা গ্রামে ঘটনাস্থলে বাঘ বিচরণ করে ধান ক্ষেতের দিকে চলে যাওয়া বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা। 

সোনাতলা গ্রামের সিপিজি সহকারী টিম লিডার মো. সাচ্চু আকন জানান, গ্রামের ধান ক্ষেত ও  সব্জি ক্ষেতের আলের উপরে  বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীদের মাঝে আতংক দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা, পানিরঘাট, সোনাতলা, মডেলবাজার ও পূর্ব সোনাতলা গ্রামের  প্রায় ১০ কিলোমিটারে এলাকায় জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে বলে এই সিপিজি সহকারী  টীম লিডার জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে সোমবার  সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব সোনাতলা গ্রামের ধান ক্ষেতের উপরে ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করছে। কোনো সন্ধান পাওয়া যায়নি। বাঘ সুন্দরবনে ফিরে যাওয়ারও কোনো আলামত দেখা যায়নি। বাঘ ভোলা নদী সাতরে লোকালয়ে চলে আসে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং  এবং বনরক্ষীসহ ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে এসিএফ জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা