প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৩৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৪২ পিএম
প্রতিকী ছবি
দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কুমিল্লায় পাঁচজন, যশোরের মণিরামপুরে মা ও তার চার বছর বয়সী শিশুসন্তান, রাজবাড়ীর কালুখালীতে মাদ্রাসাছাত্র এবং নেত্রকোণার দুর্গাপুরে অজ্ঞাত নারী রয়েছেন। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী জিএম সেলিম (৪৫), কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের নজির আহমেদ (৯৬) এবং মাদারীপুরের শিবচর উপজেলার ইমরান হোসেন (৩৭)।
সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরঞ্জন কুমার।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন জিএম সেলিম। পরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ভোরে ফালগুনকরা মাজার এলাকায় নিজের গাড়ির নষ্ট চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় নিহত হন পিকআপচালক ইমরান হোসেন। এ ছাড়া রবিবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন নজির আহমেদ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতরা হলেনÑ রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাদের ছেলে আবদুর রহমান (৪)। এ ঘটনায় গুরুতর আহত বাবা ওমর ফারুক যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটি জব্দ করেছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের পর ট্রাকের চাপায় রবিন হাসান (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রবিন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং পুঁইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ভ্যানের সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়লে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
দুর্গাপুর (নেত্রকোণা) : নেত্রকোণার দুর্গাপুরে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ এক নারী চলে এলে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।