× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে অবৈধ ইটভাটায় চিমনি ভেঙে বন্ধ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:১২ পিএম

পটুয়াখালী সদরের ঢেউখালী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী সদরের ঢেউখালী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী সদর উপজেলার ঢেউখালী এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভাটার কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সোমবার পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে স্টার বাবু ব্রিকস-১ নামের ইটভাটাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বি এম রকিব উদ্দিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর কার্যালয় সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত ২৭টি অবৈধভাবে স্থাপিত ইটভাটা শনাক্ত করে তালিকা করা হয়েছে। তালিকা থেকে আজকে একটি অবৈধ স্থাপিত ইটভাটায় অভিযান পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা