× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাচারের চেষ্টাকালে ১৮ বস্তা সার আটক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:০৫ পিএম

নাচোলে খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকায় থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ১৮ বস্তা সার আটক করেন স্থানীয় জনগণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাচোলে খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকায় থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ১৮ বস্তা সার আটক করেন স্থানীয় জনগণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ১৮ বস্তা সার আটক করেন স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জব্দ করা গাড়ির চালক জানান, তিনি তৌফিকের ডিলারশিপ থেকে সারগুলো নিয়ে যাচ্ছিলেন। তবে ডিলার তৌফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কিছু জানি না। চিকিৎসার জন্য দুই দিন ধরে রাজশাহীতে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আটক সারের মধ্যে ৭ বস্তা ডিএপি ও ৭ বস্তা এমওপি ও ৪ বস্তা টিএসপি সার রয়েছে। খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকার খুচরা সার ডিলার তৌফিকের ডিলারশিপ থেকে সারগুলো অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। 

এ সময় স্থানীয় জনগণ সারবোঝাই গাড়িটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান। 

উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের নির্দেশনা অনুযায়ী জব্দ করা ১৮ বস্তা সার বিধিমোতাবেক বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা