× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে আবারও অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর সিটি প্রতিবেদক ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৯:৪৫ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১৯:৪৭ পিএম

গাজীপুরে আবারও অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী মোড় এলাকায় একটি ঝুটের গোডাউন থেকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি পানি কারখানার পাশে থাকা ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ছয়টি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন ও গোডাউনে কর্মরত শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পাশাপাশি সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ, হতাহতের ঘটনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা