× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধনবাড়ীর ৭ ইউনিয়নে নির্বাচনী হাওয়া, বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী

মো. পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল)

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৮:৫৯ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১৯:০০ পিএম

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা।

সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, ভোটারদের সঙ্গে যোগাযোগ ও স্থানীয় পর্যায়ে সমর্থন আদায়ের প্রচেষ্টায় নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। বিশেষ করে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় দলটির অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় প্রতীকে নির্বাচন না হলেও রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের সমর্থন নিয়ে প্রার্থী হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামীও অধিকাংশ ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে বলে স্থানীয়রা জানান। তবে এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা ও নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

স্থানীয় পর্যায়ে পাওয়া তথ্য অনুযায়ী, ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপির একাধিক নেতার নাম আলোচনায় এসেছে।

বীরতারা ইউনিয়ন: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আমির হোসেন তারা, আনোয়ার হোসেন পাশা, আব্দুল হাই ফটিক, ছানোয়ার হোসেন, সাজ্জাদুর রহমান বাদশা, আশরাফ হোসেন ও রতন কবির। জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম।

বানিয়াজান ইউনিয়ন: বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন শফিকুল ইসলাম চাঁন, কামরুজ্জামান স্বপন, শাহিনুর রহমান শাহীন, মো. আবদুর রহিম, আব্দুল বারেক, সোনা, আব্দুস সালাম ও মঞ্জু সিদ্দিকী। জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী মো. আল আমিন।

পাইস্কা ইউনিয়ন: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সাইফুজ্জামান টিটু, আনোয়ার হোসেন লেবু, জাহিদুল ইসলাম মিল্টন, শফিকুল ইসলাম বাবলু, হাফিজুর রহমান বিএসসি, আতাউর রহমান পিন্টু, হারুন ফকির ও রইস উদ্দিন রাঙা। জামায়াতে ইসলামীর আব্দুল জলিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফয়সাল আহম্মেদও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ধোপাখালী ইউনিয়ন: বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন কামাল হোসেন তালুকদার মিন্টু, আবু সাঈদ ও বেলাল হোসেন। জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী মো. ইমাম হোসেন।

যদুনাথপুর ইউনিয়ন: বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেনÑ এবাদৎ হোসেন, আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন দুলাল ও আব্দুল বাতেন। জামায়াতে ইসলামীর দেলোয়ার হাসান, গণ অধিকার পরিষদের সাকিব হোসেন এবং স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান টিটুর নামও আলোচনায় রয়েছে।

মুশুদ্দী ইউনিয়ন: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আলী আল সাফী রিমু, মো. বাবলু প্রামাণিক, মো. সুরুজ্জামান, বদিউজ্জামান মুরাদ ও আব্দুল্লাহ আল মামুন জুয়েল। জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী এস এ রহিম ফটু।

বলিভদ্র ইউনিয়ন: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন মো. মাহিন মিয়া, মো. নাজিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, ফেরদৌস ফকির রতন, নাজমুল হাসান, মনিরুজ্জামান ও রাশেদুল হাসান প্লাবন।

এ ছাড়া গণ অধিকার পরিষদের সুজন হাওলাদার এবং জামায়াতে ইসলামীর মো. শামীমের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

দলীয় প্রতীক নয়, গুরুত্ব পাবে জনসমর্থন: মন্ত্রী স্বপন

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না এবং সরাসরি দলীয় সমর্থনও দেওয়া হবে না।

চূড়ান্ত প্রার্থী নির্ধারণে বাড়ছে হিসাব-নিকাশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় দলীয় সমর্থন আদায়, স্থানীয় নেতৃত্বের অবস্থান এবং সাধারণ ভোটারদের আস্থা অর্জন প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় চূড়ান্তভাবে কারা সমর্থন পাবেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব-নিকাশ।

তবে সম্ভাব্য প্রার্থীদের এই তালিকা এখনো চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্বাচনী তফসিল ঘোষণা এবং রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের সিদ্ধান্তের পরই ধনবাড়ীর সাত ইউনিয়নের নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।

 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা