× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৮:৫৭ পিএম

ঈশ্বরদীতে পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে প্রভাবশালীদের বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈশ্বরদীতে পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে প্রভাবশালীদের বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে প্রভাবশালীদের বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সচেতন ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। 

এ সময় তারা অবৈধভাবে বালু উত্তোলনের প্রভাবে নদীভাঙন রোধে তৈরি বাঁধ নষ্ট, আশপাশের চাষাবাদী চরাঞ্চল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাড়িঘর ব্যাপক ভাঙন আতঙ্কের মুখে পড়ছে বলে অভিযোগ করেন। তাদের দাবি, রাতের আঁধারে প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী চক্র এসব অবৈধভাবে বালু উত্তোলন করছে। 

জানা গেছে, নদীপথের রাজা নামখ্যাত কাকন বাহিনীর লোকজন দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট এরিয়ার বাইরে কয়েকটি পয়েন্ট থেকে জোরপূর্বক অবৈধ বালু উত্তোলনের কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি সাড়া ইউনিয়নের আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের আশপাশে শক্তিশালী ড্রেজার বসিয়ে প্রভাবশালী চক্র দেদার এসব বালু উত্তোলন করে আসছে।

সরেজমিনে পদ্মার দুটি পয়েন্টে দেখা যায়, উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম ট্রলারে রেখে দেওয়া হয়েছে। এদিকে ঘাটে থাকা অবৈধভাবে তোলা বালুভর্তি ট্রলারের বালি বিক্রি শেষে তা পরিষ্কার করছেন শ্রমিকরা। শ্রমিকদের কাছে এ সম্পর্কে জানার চেষ্টা করা হলে তারা এসব বিষয়ে কিছুই জানেন না বলে সটকে পড়েন।

এদিকে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা বক্তব্য রেখে বলেন, রাত ১০টা পার হলে ড্রেজারের শব্দ শুরু হয়। এভাবে প্রতিদিন বালু উত্তোলনে নদীর গভীরতা সৃষ্টি হয়ে বাঁধ নষ্ট হচ্ছে। 

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের বক্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার কল বা বার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা