× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৮:০৪ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

রংপুরের মিঠাপুকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মাদারপুর গ্রামে গরু চোর সন্দেহে খালিদ হাসানকে আটক করে স্থানীয় কিছু লোক। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মিঠাপুকুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা