× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল মহানগরে আরও চার থানা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৭:৫৭ পিএম

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিষয়টি জাানানো হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি সেবার পরিধি বাড়ানোর দাবি জানানোর পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

সোমবার বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

২০০৬ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে সংস্থাটি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিবর্তিত নগর বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

বিএমপি কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, ভবিষ্যতে বরিশাল মহানগরে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নগরে থানার সংখ্যা চার থেকে বেড়ে আটটি হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা