× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির পাম্পের আড়ালে অবৈধ বিদ্যুৎ ব্যবসা

তানভীর আহমেদ, গাজীপুর সিটি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৭:২৫ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের ২২ নং পাম্প সংলগ্ন মো. খোকনের মালিকানাধীন মেসার্স শাকিল এন্টারপ্রাইজের বিদ্যুৎ বিচ্ছিন্নকরণের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের ২২ নং পাম্প সংলগ্ন মো. খোকনের মালিকানাধীন মেসার্স শাকিল এন্টারপ্রাইজের বিদ্যুৎ বিচ্ছিন্নকরণের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বিদ্যুতের হাহাকার থাকলেও গাজীপুরে অবৈধ বিদ্যুতের রমরমা ব্যবসা চলছে। গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ পানি সরবরাহ করতে না পারলেও পানির আড়ালে বিদ্যুৎ চুরি হচ্ছে দেদার।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের দীর্ঘ অনুসন্ধানে দেখা যায, গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের উত্তর ছায়াবীথির কালা সিকদার ঘাট সংলগ্ন কাজী সিরাজ উদ্দিন বিদ্যালয়ের পাশে সিটি করপোরেশন পানির পাম্পের আড়ালে পল্লী বিদ্যুতের লাইন থেকে মিটারবিহীন বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

রবিবার সরেজমিন দেখা যায, গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-১-এর ২২ নং পাম্প সংলগ্ন মো. খোকনের মালিকানাধীন মেসার্স শাকিল এন্টারপ্রাইজ পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেই লাইন খোকনের ওয়ার্কশপে সংযোগ দেওয়া হয়। পাশাপাশি উক্ত বিদ্যুৎ লাইন দিয়ে কাজী সিরাজ স্কুলসহ স্কুল লাগোয়া এলাকায়ও বিদ্যুতের ব্যবহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মেসার্স শাকিল এন্টারপ্রাইজের মালিক মো. খোকন। এরপর তিনি তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানের তথ্য পেয়ে তাৎক্ষণিক ছায়াবীথি জোনাল অফিস থেকে একটি টিম এসে ঘটনার প্রমাণ পেয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সরকারি জনসেবামূলক স্থাপনার আড়ালে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। 

এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা হানিফ উদ্দিন জানান, দেশে বিদ্যুতের ঘাটতি থাকা সত্ত্বেও পানির পাম্প অপারেটর ও ওয়ার্কশপের লোকজন মিলে মিটারবিহীন চোরাই বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ আত্মসাৎ করা অত্যন্ত দুঃখজনক। আরেকজন বাসিন্দা আউয়াল ফরাজি বলেন, একে তো পানির পাম্প বন্ধ। এতে হাজার হাজার মানুষ কষ্টে আছে। আর অন্যদিকে বিদ্যুৎ চুরি করে ব্যবসা করে ক্ষতি করছে সরকারের অর্থ।

এ বিষয়ে সিটি করপোরেশনের অঞ্চল-১-এর সহকারী প্রকৌশলী (পানি) মোহাম্মদ আবু হানিফ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি মাত্রই জানলাম। এ বিষয়ে আমি এখনই পদক্ষেপ নিচ্ছি।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ছায়াবীথি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জিয়াউল হক বলেন, আমরা এখন বিদ্যুৎ বিল আইন অনুযায়ী জরিমানা করব। যদি জরিমানা না দেয় তবে পরবর্তীতে আমরা মামলা করব।

এ সময় স্থানীয়রা আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ জরুরি। তাহলে বিদ্যুৎ ঘাটতি শূন্যের পাশাপাশি আদায় হবে রাজস্ব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা