× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি অফিসের ছাদের পলেস্তারা খসে তিন কর্মকর্তা আহত

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৫:৪২ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কৃষি অফিসের পুরনো ভবনের ছাদের পলেস্তারা খসে তিন কৃষি কর্মকর্তা আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কৃষি অফিসের পুরনো ভবনের ছাদের পলেস্তারা খসে তিন কৃষি কর্মকর্তা আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কৃষি অফিসের পুরনো ভবনের ছাদের পলেস্তারা খসে তিন কৃষি কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার দুপুরে ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে সভা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেনÑ উপসহকারী কৃষি কর্মকর্তা সায়েদুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান ও মাহমুদা আখতার। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘ভবনটি ১৯৭৭ সালে নির্মিত হওয়ায় খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প কোনো স্থান না থাকায় সভাসহ বিভিন্ন কার্যক্রম এখানেই পরিচালনা করতে হতো। বিষয়টি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা