প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৩:৩৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১৪:১৪ পিএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ছবি: ভিডিও থেকে
ঢাকার কেরানীগঞ্জের এক প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।