× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, গুরুতর আহত বাবা

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১০:২৪ এএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

যশোরের মণিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তার চার বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর ফারুক। 

উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাদের চার বছর বয়সী ছেলে আবদুর রহমান।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রবিবার সন্ধ্যায় ওমর ফারুক স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় দোঁদাড়িয়া মোড়ে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত ওমর ফারুককে উদ্ধার করে যশোরের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটির চালক পালিয়ে যান। 

ওসি আবু সাঈদ বলেন, “দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা