× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ লিখে পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২২:৩৪ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ২২:৩৫ পিএম

সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। ছবি: সংগৃহীত

সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 

আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক (ইউএনও) দায়ী থাকবেন’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় আলোচনার মধ্যে রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক (ইউএনও) দায়ী থাকবেন’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’- এমন দুটি পোস্ট দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে আরিফুর রহমানকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান।

অন্যদিকে, ইউএনও শিল্পী রাণী মোদক তার ফেসবুক হ্যাক হওয়ার কথা জানিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, “আমরা নিয়মিত তার (আরিফুর) খোঁজখবর রাখছি। সেখানে স্বজনদের পাশাপাশি আমাদের অফিসের লোকও আছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন।”

তিনি আরও বলেন, আরিফুর রহমান ফিরে এলে শুক্রবার রাতের ঘটনা কেন ও কীভাবে ঘটেছে, তা বিস্তারিত জানা যাবে। আপাতত তার চিকিৎসার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা