× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২২:১৮ পিএম

দামুড়হুদার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা বাজার এলাকায় দুটি গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দামুড়হুদার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা বাজার এলাকায় দুটি গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে রাসায়নিক সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে নাঈম অটোমোবাইলস অ্যান্ড বীজ ভান্ডারের স্বত্বাধিকারী নাঈম হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাঁর দুটি গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। পরে গোডাউন দুটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গত শনিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ বস্তা টিএসপি ও ১০ বস্তা ডিএপি সার জব্দ করে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনকে জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অবৈধভাবে সার পরিবহনের দায়ে নাঈম হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানের পর নাঈম হাসানের গোডাউনে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের অদূরে হাউলি এলাকায় তাঁর দুটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে মোট ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। পরে গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়।জব্দ করা সারের মধ্যে ৩৭০ বস্তা ডিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার রয়েছে বলে জানা গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।এ ঘটনায় নাঈম হাসানের বিরুদ্ধে রাতেই দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়।# #

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা