× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা ব্যারাজ প্রকল্পের উদ্বোধন আগামী বছরের শুরুর দিকে: পানিসম্পদমন্ত্রী

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:৩০ পিএম

সুজানগরের সাতবাড়িয়ার পদ্মা নদীর পাড়ে কারিগরি বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুজানগরের সাতবাড়িয়ার পদ্মা নদীর পাড়ে কারিগরি বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ার পদ্মা নদীর পাড়ে কারিগরি বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রকল্প উদ্বোধনের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী সম্পূর্ণ সুবিধা পাবে, মানে ৭ কোটি মানুষ সুবিধা পাবে। এটা আমাদের মাস্টারমাইন্ড প্রকল্প এবং কঠিন চ্যালেঞ্জ। আমরা নির্বাচিত হওয়ার মাত্র আড়াই মাসের মাথায় এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। আমরা আশা করছি ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকার মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারাজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা