× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা পালিত

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:১০ পিএম

রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

রবিবার ভোর থেকে জেলার সকল বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান ও ভিক্ষু সংঘকে পিণ্ডদানের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলার প্রধান ধর্মীয় তীর্থস্থান রাজবন বিহার, বুদ্ধাংকুর বৌদ্ধবিহার, মৈত্রী বিহারে সকাল থেকেই হাজারো বৌদ্ধ পুণ্যার্থীর ঢল নামে।

দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা বিহারে এসে বুদ্ধের কাছে প্রার্থনা করেন। ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা ও ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় বর্ষাব্রত। বৌদ্ধ ধর্মমতে, এই পূর্ণিমা আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার উৎসব। এদিন ভিক্ষুরা তাদের ভুল-ত্রুটির জন্য একে অপরের কাছে প্রবারণা করেন।

এদিনের মূল আকর্ষণ ছিল সন্ধ্যায় হাজারো ফানুস ওড়ানো। সন্ধ্যা নামতেই রাঙামাটির আকাশ রঙিন ফানুসে ছেয়ে যায়। ভক্তরা বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও সকল প্রাণীর সুখ কামনা করে ফানুস ওড়ান। কাপ্তাই হ্রদের জলে ফানুসের প্রতিচ্ছবি এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা