× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:০০ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদ্রাসা শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন।

গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক মোসলেম উদ্দিনকে মারধর করে পুলিশে দিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন। গত বুধবার টঙ্গীর আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়। অন্যদিকে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগে থানায় পৃথক অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা