× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিনি ম্যারাথন

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:৪৭ পিএম

বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে উজানীপাড়া পর্যন্ত মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে উজানীপাড়া পর্যন্ত মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানে মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) ২০২৬ ও ম্রাইমা সাক্রয়ই ১৩৮৮ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রবিবার সকাল সাড়ে ৬টায় বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে উজানীপাড়া পর্যন্ত এ মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

প্রতিযোগিতায় নারী-পুরুষ মিলিয়ে ২২ জন অংশগ্রহণ করেন। ক্যামলং যাত্রীছাউনি থেকে শুরু হয়ে স্বর্ণমন্দির, বালাঘাটা, ট্রাফিক মোড় ও রাজার মাঠ হয়ে উজানীপাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে দৌড় প্রতিযোগিতাটি শেষ হয়।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জসিং থোয়াই মারমা প্রথম, ক্য ক্য মারমা দ্বিতীয় এবং উবাচিং মারমা তৃতীয় স্থান অর্জন করেন। নারী বিভাগে হ্লামে ছাই মারমা প্রথম, ছাইমে থুই মারমা দ্বিতীয় এবং খিং খিং সাইং মারমা তৃতীয় হন।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

সাংবাদিক কিকি উ-এর সঞ্চালনায় এবং থুইসিং প্রু লুবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উ উইন মং জলি, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ উপলক্ষে উৎসব উদযাপন পরিষদ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে হ্যান্ডবল টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ফানুস উত্তোলন ও পাড়াভিত্তিক পিঠা উৎসবসহ নানা আয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা