প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:৩৩ পিএম
প্রতিকী ছবি
ঠাকুরগাঁওয়ের দুই কিশোর এবং নোয়াখালীতে আপন দুই বোন পানিতে ডুবে মারা গেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
হরিপুর (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোর মারা গেছে। গত শনিবার গভীর উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন উদয় সাগর নামের পুকুরে এ ঘটনা ঘটে। দুই কিশোর হলোÑ দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভরলা গ্রামের আল ইমরানের ছেলে মিরাজ (১২) এবং হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের মৃত আবদুল ওহাব সরকারের ছেলে রনক সরকার ওরফে ওমর আলী (১৫)। এ বিষয়ে হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কারও কোনো সন্দেহ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুবর্ণচর (নোয়াখালী) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের ডুবে স্বর্ণা রানী দাস (৭) ও রূপা রানী দাস (৪) নামে আপন দুই বোন মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দুই বোনের মধ্যে স্বর্ণা রানী দাস চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। চরজব্বর থানার ওসি রফিকুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।