× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিককে বেঁধে ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:৩০ পিএম

শৈলকুপায় বাড়ির মালিককে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শৈলকুপায় বাড়ির মালিককে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় বাড়ির মালিককে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। 

শনিবার রাত ৩টার দিকে উপজেলার বসন্তপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি মাসুম মোল্লার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাকে বেঁধে রেখে বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর দাবি, লুট হওয়া দুই ভরি স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এ ছাড়া নগদ ৫ লাখ টাকা লুট হয়েছে। সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা