× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি গ্রেপ্তার, মামলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:২৫ পিএম

গ্রেপ্তারকৃত রিজিয়া বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত রিজিয়া বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় সিফাতুন নুর মিম (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ি রিজিয়া বেগমকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী তারেকসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। রবিবার পটিয়া থানায় মামলাটি করেন নিহতের বাবা মোহাম্মদ নুর। মামলায় নিহতের শাশুড়ি রিজিয়া বেগম, স্বামী মোহাম্মদ তারেক (২৬) এবং দুই ননাস সুমি আক্তার (৩৮) ও রাশেদা বেগমকে (৪৩) আসামি করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে তারেকের সঙ্গে মিমের বিয়ে হয়। বিয়ের প্রায় দুই মাস পর তারেক বিদেশে চলে যান। এরপর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মিমের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের মনোমালিন্য চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মিমের মা জহিনুর আক্তার শ্বশুরবাড়িতে বিভিন্ন ধরনের নাশতা নিয়ে যান। নাশতা কম হয়েছেÑ এমন অভিযোগ তুলে মিমের শাশুড়ি ও দুই ননদ তার মাকে গালিগালাজ ও অপমান করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তারা মিমকে মারধর করেন এবং আত্মহত্যা করতে প্ররোচনা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মিম বিষয়টি তার স্বামীকে মোবাইল ফোনে জানালে তিনিও তাকে গালিগালাজ করেন এবং আত্মহত্যা করতে বলেন বলে অভিযোগে বলা হয়েছে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ খাঁর বাড়িতে নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিম। পরে শাশুড়ি ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন মামলা দায়েরের আগে শাশুড়ি রিজিয়া বেগমকে ফৌজদারি কার্যবিধির ৫৪(৩) ধারায় গ্রেপ্তার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা