× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকবিরোধী অভিযানের জেরে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:১৫ পিএম

ঘোড়াঘাট থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘোড়াঘাট থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়ায় মাদকবিরোধী পুলিশি অভিযানের জেরে এক দম্পতিকে মারধর, গৃহবধূর শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে।

এ ঘটনায় গত শনিবার বিকালে ভুক্তভোগী প্রশান্ত কুমার কার্তিক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, গত ২৩ অক্টোবর দুপুর ১টার দিকে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তার বাড়ির সংলগ্ন কয়েকজনের বাড়ি থেকে মাদকসহ একজন ক্রেতাকে আটক করে নিয়ে যায়। পুলিশকে খবর দেওয়ার মিথ্যা অভিযোগে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

প্রতিবাদ করলে তার স্ত্রীকে টানাহেঁচড়া ও মারধর করা হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রশান্ত কুমার কার্তিককেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় উল্লেখ করা হয়েছে। এ সময় তার স্ত্রীর কানে থাকা আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের এক জোড়া সোনার কানপাশা খুলে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি মাহমুদ হাসান জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা