× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিন ভ্রমণে পর্যটক ও সময়সীমা বাড়াল সরকার, জনপ্রতি ফি ১০০

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৯:৪৭ পিএম

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের ওপর আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। গত বছর ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছিল।

কিন্তু এবার ১৫ দিন বাড়িয়ে তা ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। আগে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেলেও এবার যেতে পারবেন সাড়ে ৩ হাজার। তবে প্রত্যেক পর্যটককে ‘পরিবেশ সংরক্ষণ ফি’ বাবদ দিতে হবে ১০০ টাকা।

রবিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে পরিবেশগত সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিনে পর্যটক গমন নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ থেকে ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিদিন পর্যটকের সংখ্যা গড়ে ৩ হাজার ৫০০ জনের বেশি হবে না। পরিবেশ সংরক্ষণের স্বার্থে সেন্টমার্টিনে ভ্রমণকারী প্রত্যেক পর্যটককে ১০০ টাকা ‘পরিবেশ সংরক্ষণ ফি’ দিতে হবে। 

চিঠিতে আরও বলা হয়েছে, টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। তা ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা নির্দেশনার সব শর্ত বহাল থাকবে।

ওই নির্দেশনা মতে, জাহাজের টিকিট কাটার সময় বা ভ্রমণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন বা ট্রাভেল পাস (QR কোডযুক্ত) থাকা বাধ্যতামূলক। সরকারি নীতিমালা অনুযায়ী নভেম্বর মাসে রাত্রিযাপন করা যাবে না। রাত্রিযাপনের সুযোগ মিলবে ডিসেম্বর থেকে। দ্বীপে একবার ব্যবহার্য প্লাস্টিক (প্লাস্টিক ব্যাগ, বোতল ইত্যাদি) বহন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সেই সঙ্গে সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দে গান বাজানো, বারবিকিউ করা এবং যান্ত্রিক মোটরযান চালানো যাবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা