× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃদ্ধার পচা-গলা মরদেহ উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ভাড়াবাসা থেকে তাহমিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (আজ) সকালে উপজেলার রাকুদিয়া গ্রামের নতুনহাট এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার সকালে ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় বাসিন্দারা নিহতের স্বজনদের খবর দেন। পরে স্বজনরা ঘরে গিয়ে তাহমিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মৃত তাহমিনা বেগমের ভাই লিটন হাওলাদার জানান, তার বোন দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় স্বজনদের সঙ্গে তার সর্বশেষ দেখা হয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনদের ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় ঘরে একা থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তাহমিনা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সন্তানরা সবাই জীবিকার তাগিদে পরিবারসহ ঢাকায় বসবাস করেন। এ কারণে তিনি তার বাপের বাড়ির কাছাকাছি নতুনহাট এলাকার ওই বাসাটিতে একাই ভাড়া থাকতেন।

এ ব্যাপারে জানতে চাইলে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা