× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতাগী পৌরসভার একাধিক সড়কে ভূমিধস, দুর্ঘটনার শঙ্কা

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৬:৪১ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১৬:৪৪ পিএম

বেতাগীতে খাদ্যগুদাম থেকে কেওয়াবুনিয়া পর্যন্ত আরসিসি সড়কের নিচ থেকে মাটি সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ডের সোবাহান মেম্বরের বাড়ী এলাকা থেকে রবিবার তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেতাগীতে খাদ্যগুদাম থেকে কেওয়াবুনিয়া পর্যন্ত আরসিসি সড়কের নিচ থেকে মাটি সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ডের সোবাহান মেম্বরের বাড়ী এলাকা থেকে রবিবার তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার বেতাগী পৌরসভার বিভিন্ন সড়কের নিচ ও পাশের মাটি সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অন্তত চার কিলোমিটার আরসিসি সড়কসহ একাধিক সড়ক। দ্রুত সংস্কার না করায় প্রতিদিন আতঙ্ক নিয়ে এসব পথে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম থেকে সোবাহান মেম্বারের বাড়ি হয়ে কেওয়াবুনিয়া পর্যন্ত, ২ নম্বর ওয়ার্ডের দাসের ব্রিজ থেকে মল্লিক বাড়ি হয়ে নাপিত বাড়ি পর্যন্ত, ৪ নম্বর ওয়ার্ডের টাউন ব্রিজ থেকে হাইস্কুল হয়ে স্লুইসঘাট পর্যন্ত এবং ৮ নম্বর ওয়ার্ডের সবদার চান মুন্সীর মাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে মাটি ধসে গেছে। এতে সড়কের একাংশ দুর্বল হয়ে পড়েছে।

এসব পথে নারী, শিশু, বৃদ্ধ, রোগী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবীসহ শত শত মানুষ চলাচল করেন।

স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম থেকে সোবাহান মেম্বারের বাড়ি হয়ে কেওয়াবুনিয়া পর্যন্ত সড়ক দিয়ে নদীর তীররক্ষা বাঁধের ব্লক তৈরির পাথর, বালু ও সিমেন্টবোঝাই মাহিন্দ্রা চলাচল করায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ওই পথে নিয়মিত চলাচলকারী ইংরেজি শিক্ষক ফোরকান হোসেন বলেন, সড়কের মাটি সরে যাওয়ায় ঝোপখালী, উত্তর বেতাগী ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করে সতর্কতামূলক সাইনবোর্ড বা লাল পতাকা টাঙানোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বেতাগী পৌরসভার সিএনজিচালক মো. আফজাল হোসেন বলেন, বিশেষ করে রাতে কিংবা অসাবধানতাবশত রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকেরা বেশি ঝুঁকিতে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর এমন বেহাল অবস্থা থাকলেও জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বেতাগী পৌরসভার মেয়র মুহ. সাদ্দাম হোসেন বলেন, “পৌরসভার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়গুলোতে মাটি ধসে যাওয়ায় স্থানীয় জনগণের যাতায়াতে যে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমি বিষয়টি সম্পর্কে জেনেছি এবং দ্রুত পৌর কর্তৃপক্ষকে ওই স্থানে গাইড ওয়াল নির্মাণসহ সড়কটি স্থায়ীভাবে মেরামতের জন্য তাগিদ দিয়েছি। আশা করি দ্রুত কাজ শুরু হয়ে যাবে।”

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন জানান, সাধারণ মানুষের নিরাপত্তা অগ্রাধিকার দিয়ে চলাচল স্বাভাবিক করতে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত ও টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা